Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৭:২১ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল; থাকছে না বরিশাল ।
৪ November ২০২৫ Tuesday ১০:৫১:০৬ PM
Print this E-mail this

পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল; থাকছে না বরিশাল ।


ক্রিড়া ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে টুর্নামেন্টের আগামী আসরের জন্য মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুন ও পুরনোদের মধ্য থেকে আটটি প্রতিষ্ঠানের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত পাঁচটিকে মালিকানা দেয়া হয়েছে।

বিপিএলের অন্যতম সফল দল রংপুর রাইডার্স যথারীতি অংশ নিচ্ছে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও ঢাকাকেও দেখা যাবে নতুন মালিকানায়। তবে এবার থাকছে না গত আসরের চ্যাম্পিয়ন বরিশাল।

বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখানো আটটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান বাদ পড়েছে। বাদ যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল চিটাগং কিংসের সাবেক ফ্র্যাঞ্চাইজি এসকিউ স্পোর্টস, নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি চাওয়া বাংলা মার্ক ও অতীতে খুলনাকে প্রতিনিধিত্ব করা মাইন্ড ট্রি রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম।

আগামী বিপিএলের জন্য চূড়ান্ত হওয়া পাঁচটি ফ্র্যাঞ্চাইজি হলো: রংপুরের মালিকানায় টগি স্পোর্টস, চট্টগ্রামের মালিকানায় ট্রাইএঙ্গেল স্পোর্টস, রাজশাহীর মালিকানায় নাবিল গ্রুপ, ঢাকার মালিকানায় চ্যাম্পিয়ন স্পোর্টস ও সিলেটের দলের মালিকানায় থাকছে ক্রিকেট উইথ সামি।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্কটল্যান্ডে দর্শককেই লাল কার্ড দেখালেন রেফারি
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড
আইপিএলে সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ
ভোলায় নির্মাণাধীন দুই স্টেডিয়াম, সুইমিংপুল উদ্বোধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com