Current Bangladesh Time
Wednesday October ৭, ২০২৬ ৪:৫৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল জেলায় ৫৭৭ ও মহানগরে ২৩ টি সিসি ক্যামেরা স্থাপন
১০ November ২০২৫ Monday ৫:২৮:৫০ PM
Print this E-mail this

বরিশাল জেলায় ৫৭৭ ও মহানগরে ২৩ টি সিসি ক্যামেরা স্থাপন


নগর প্রতিনিধি:

বরিশাল জেলায় ৫৭৭ ও মহানগরে ২৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রোববার সকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন অতিরক্ত উপ-পুলিশ কমিশনার বেল্লাল হোসাইন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। সভায় জানানো হয় বরিশালে অক্টোবর মাসে মোট ৪৩২টি অপরাধ সংগঠিত হয়েছে। 

এরমধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৪৭ টি ও জেলায় ২৮৫ টি। অক্টোবর মাসে মেট্রোপলিটন এলাকায় পাঁচটি অপহরণের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর মাসে একটি অপহরণের ঘটনা ঘটেছে। এ থেকে বোঝা যায় বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপহরণের সংখ্যা বেড়েছে। অপরদিকে মেট্রোপলিটন এলাকায় ১৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ১৫টি। অপরদিকে জেলায় ২৮৫ টি অপরাধ সংগঠিত হয়েছে। সেপ্টেম্বর মাসে জেলায় ১৮৬ টি অপরাধ সংগঠিত হয়েছে। 

এ থেকে বোঝা যায় অক্টোবর মাসে বরিশাল জেলায় অপরাধের সংখ্যা বেড়ে গেছে। আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক বলেন-নির্বাচনকে সামনে রেখে যাতে কোন অপরাধ না ঘাটে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শহরে কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন-কোন রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে আন্দোলন করা যাবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com