Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৩:০৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন
১৪ November ২০২৫ Friday ৪:১০:৫১ PM
Print this E-mail this

রাজাপুরে ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার পাকাপোল এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত বাপ্পি অভিযোগ করেন, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ। তিনি জানান, তাঁর মা অসুস্থ থাকায় এক মাস আগে চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে তিনি ঢাকায় যান। ঘর খালি থাকার সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে আগুন ধরিয়ে দিয়েছে বলে তাঁর দাবি।

বাপ্পি বলেন, গত ৫ আগস্টও তার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছিল, কিন্তু এলাকাবাসীর কারণে তা রোধ করা সম্ভব হয়। এক মাস আগে তাঁর বাড়ির বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব ঘটানো হচ্ছে বলে বাপ্পি দাবি করেন।

এলাকাবাসী জানায়, হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে তারা বাইরে বের হয়ে আসে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবারের সবাই ঢাকায় থাকায় কোনো প্রাণহানি ঘটেনি।

রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. লাবলু মোল্লা বলেন, ‘রাত ৩টা ৫ মিনিটে ৯৯৯ থেকে খবর পেয়ে আমিসহ আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com