Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৩:৩৩ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, বরগুনায় ছাত্রলীগকর্মী গ্রেফতার
১৬ November ২০২৫ Sunday ৮:৩৬:৪১ PM
Print this E-mail this

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, বরগুনায় ছাত্রলীগকর্মী গ্রেফতার


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় রায়হান নামে এক ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সদর ইউনিয়নের কালিরতবক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রায়হান কালিরতবক গ্রামের নিজাম হাওলাদারের ছেলে।


গত বুধবার (১২ জুলাই) রাত ১টার দিকে বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজ নিজ আইডিতে সেই ভিডিও পোস্ট করে অগ্নিসংযোগের দায় শিকার করে বরগুনা জেলা ছাত্রলীগ। 

এরপর দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজাকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় রায়হানকে গ্রেফতার দেখানো হয়েছে।


এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় সরাসরি জড়িত ছিল ছাত্রলীগের সক্রিয় কর্মী রায়হান। তাকে আদালতে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া চলমান আছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com