Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১২:৩২ AM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » শুভসন্ধ্যা ও নিদ্রা সৈকতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
১৯ November ২০২৫ Wednesday ৪:২৭:১২ PM
Print this E-mail this

শুভসন্ধ্যা ও নিদ্রা সৈকতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা ও নিদ্রা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং তীব্র ভাঙন রোধে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় শুভসন্ধ্যা সৈকত এলাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটন উদ্যোক্তাদের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে তিন শতাধিক নারী–পুরুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু। বক্তব্য দেন ইউপি সদস্য সহিদ আকন ও মুনসুর আলী বাবুল, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী–আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, আলমগীর হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার।

বক্তারা বলেন, সারিসারি ঝাউগাছ, ম্যানগ্রোভ বন আর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত শুভসন্ধ্যা ও নিদ্রারচর সৈকত পর্যটকদের অন্যতম আকর্ষণ। পর্যটনঘেঁষা জীবিকা ও স্থানীয় বিনিয়োগও বাড়ছে। কিন্তু একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করায় সৈকতের ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এতে পর্যটনকেন্দ্র, উদ্যোক্তাদের বিনিয়োগ এবং আশপাশের গ্রামগুলো মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

অভিযোগে আরও বলা হয়, নলবুনিয়া, নিদ্রারচর, তেতুলবাড়িয়া, জয়ালভাঙাসহ আশপাশের বহু বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ভাঙনরোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com