Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১:১০ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » নিজ আসনে নুরের গণসংযোগ
২০ November ২০২৫ Thursday ৭:৪৪:৩৭ PM
Print this E-mail this

নিজ আসনে নুরের গণসংযোগ


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) নিজ আসনে গণসংযোগ করেছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে গলাচিপা পৌর শহরের ওয়াপদা এলাকা থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন তিনি।

এ সময় সদর রোডসহ পৌর শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন নুর। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চিত্র সম্পর্কে জানতে চান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল হক নুর আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এ সময় তিনি বলেন, আমাদের এখানে বিএনপি বলেন, জামায়াত বলেন তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে জোট নিয়ে। বিএনপির সঙ্গে জোট হতে পারে, অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে। এই আশঙ্কায় অনেকে ভয়ে তার সিটটা চলে যায় কি না এই কারণে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। ঘটনা হচ্ছে, আমার সঙ্গে কারও জোট হোক বা না হোক আমি পটুয়াখালী-৩ এবং এখান থেকেই ট্রাক মার্কাতেই নির্বাচন করব।

গণসংযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিতি ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com