Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৪:২৬ AM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার
২২ November ২০২৫ Saturday ৫:২০:৩০ PM
Print this E-mail this

ঝালকাঠির ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান জমাদ্দারকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কাঁঠালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুরের শাহআলী এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানেরন (র‌্যাব) সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার হাসান জমাদ্দার (২৮) উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশারিবুনিয়া গ্রামের মো. হারেচ জমাদ্দারের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা।

তিনি বলেন, ‘শনিবার সকালে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’


ওসি আরও জানান, ২০১১ সালে পিরোজপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা হয়। মামলাটিতে ২০২০ সালে আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com