Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১০:৫৯ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » ১২ দিনেও খোঁজ মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ভোলার ১৩ জেলের
২৩ November ২০২৫ Sunday ১১:৫৬:০৭ PM
Print this E-mail this

১২ দিনেও খোঁজ মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ভোলার ১৩ জেলের


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জন জেলেসহ ভোলার লালমোহন উপজেলার একটি মাছ ধরার ফিশিংবোট গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে নিখোঁজ জেলেদের পরিবারে দেখা দিয়েছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা।

নিখোঁজ জেলেরা হলেন- আছমত মাঝির ছেলে ট্রলার মালিক মো. ফারুক (৫৩), আব্দুল মালেকের ছেলে মো. জাহাঙ্গীর (৩৮), মো. নুরুল ইসলামের ছেলে মো. শামিম (২৩), মো. হানিফের ছেলে মো. খোকন (৩৫), মো. সবুজের ছেলে সজিব (২২), আছমত আলীর ছেলে মো. আলম (৪৬), মফিজুল হকের ছেলে হেলাল উদ্দিন (৪০), জয়নাল আবেদীন মোল্লার ছেলে মো. ফারুক (৪২), আবুল কাশেমের ছেলে মাকসুদুর রহমান (৪২), মো. ভুট্টুর ছেলে মো. ছাব্বির (২৫) ও মো. নাছির, আব্দুল মালেক ও মো. মাকসুদ। 

তারা সবাই লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডের প্যায়ারীমোহন এবং কুলছড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

নিখোঁজ জেলেদের পরিবার সূত্র জানায়, মা-বাবার দোয়া নামে ফিশিংবোটটি গত ১০ নভেম্বর দুপুরে ধলীগৌরনগর মাস্টারবাজার এলাকার পাশ থেকে মেঘনা নদী হয়ে ৫ দিনের প্রয়োজনীয় বাজারসহ ট্রলার মালিক মো. ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জন জেলে বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা করে। তার চরফ্যাশনের সামরাজ ঘাটে গিয়ে থামেন। সেখান থেকে ট্রলারে বরফ নিয়ে ফের সাগরের উদ্দেশে রওনা হন তারা। পরের দিন থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রলারটি।

ট্রলার মালিক মো. ফারুকের ছেলে মো. শাহীন বলেন, আমাদের ফিশিংবোটে জিপিএস ছিল না। ৫ দিনের বাজার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ১৩ জন জেলেসহ ১০ নভেম্বর আমাদের বোট সাগরে গিয়েছিল। ৫-৬ দিনের মাথায় সাধারণত তারা তীরে ফিরে আসেন; কিন্তু ১০ নভেম্বর তারা সাগরের উদ্দেশ্যে যাত্রার পর ১১ নভেম্বর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ১৩ দিন হয়ে গেল, অথচ তাদের কোনো খোঁজ পাচ্ছি না। তাদের সঙ্গে থাকা মোবাইল ও বন্ধ। আমরা সবাই চিন্তায় রয়েছি, জানি না তাদের ভাগ্যে কী ঘটেছে। আমি চাই, আমার বাবাসহ ট্রলারের সব জেলের সন্ধানে প্রশাসন এগিয়ে আসুক। তাদের খোঁজ ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চাই।

নিখোঁজ জেলেদের সন্ধানে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এসব আমাদের কাজ না। এটি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাজ। 

লালমোহন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, নিখোঁজ জেলেদের খোঁজে একটি বোট সাগরে গিয়েছে। এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। সে বোটটিও ফেরেনি।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলার সাধারণ সম্পাদক মো. এরশাদ বলেন, আমাদের ১৩ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজে উদ্ধার অভিযান চালানোর জন্য কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোরালো দাবি জানাই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com