Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ২:৫৪ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » পাবনা থেকে বরগুনা এসে ডাকাতির চেষ্টা, পিকআপসহ গ্রেফতার ১
২৪ November ২০২৫ Monday ৩:৫৪:৩৪ PM
Print this E-mail this

পাবনা থেকে বরগুনা এসে ডাকাতির চেষ্টা, পিকআপসহ গ্রেফতার ১


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলিতে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) সকালে আমতলী উপজেলার আঠারোগাছিয়া গ্রামের হাজার টাকার বাঁধ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার ডাকাত সদস্যের নাম আমিরুল ইসলাম (৪০)। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার ফোরকান শেখের ছেলে।


পুলিশ জানায়, সোমবার ভোররাতে আমতলী উপজেলার ঘটখালী নামক এলাকায় মঞ্জু কাজীর ব্যবসা-প্রতিষ্ঠানে হানা দেয় ডাকাত দল। এ সময় মঞ্জু কাজীর ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত সদস্যরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরে গ্রামবাসীর কাছে খবর পেয়ে আঠারোগাছিয়া গ্রামের হাজার টাকার বাঁধ নামক এলাকা থেকে আমিরুল ইসলামে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডাকাত সদস্যদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। এছাড়া একই ঘটনায় পটুয়াখালীর মহিপুর থানাও এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ডাকাত সদস্যদের গ্রেফতারের ক্ষেত্রে এলাকাবাসী আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আমাদের তথ্যের ভিত্তিতেই একই দলের আরেক সদস্যকে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com