Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৩:০৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের ৩ দিনের আলটিমেটাম
২৪ November ২০২৫ Monday ১১:২২:২০ PM
Print this E-mail this

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের ৩ দিনের আলটিমেটাম


নগর প্রতিনিধি:

চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১২১ জন কর্মচারী গত এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন। 

আজ সোমবার (২৪ নভেম্বর) একই দাবিতে বিক্ষোভ শেষে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন কর্মচারীরা। তাঁদের অন্য দাবিগুলো হচ্ছে—পদোন্নতি, অনিয়ম করে নতুন নিয়োগ বাতিল ও দুর্নীতি বন্ধকরণ। 

বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা নগর ভবনে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শাখায় যান। পরে তাঁরা দাবি আদায়ে প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। 

এ সময় উপস্থিত ছিলেন পানি সরবরাহ বিভাগের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির, সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহবুব আলম মিন্টু, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো. আনিচুর রহমান, যানবাহন লাইসেন্স পরিদর্শক মো. আতিকুর রহমান মানিকসহ বিসিসির বিভিন্ন শাখার নেতারা।

পরে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে তাঁদের চার দফা দাবি তুলে ধরেন কর্মচারীরা। বরিশাল সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিচুর রহমান জানান, তাঁরা আজও বিক্ষোভ সমাবেশ করেছেন। পরে প্রধান নির্বাহী রেজাউল বারীর সঙ্গে চার সদস্যের প্রতিনিধিদল দেখা করে। তিনি তিন দিন সময় নিয়েছেন। এর মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী রোববার থেকে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। 

বিসিসির উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির বলেন, ‘আমরা তিন দিনের সময় বেঁধে দিয়েছি কর্তৃপক্ষকে। এই তিন দিন আন্দোলন স্থগিত থাকবে। এর মধ্যে দাবি আদায়ে কর্তৃপক্ষ উদ্যোগী না হলে রোববার থেকে ফের আন্দোলন বেগবান করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com