Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১০:৫৮ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে সাগরে নিখোঁজ ১৩ জেলের সন্ধানে স্বজনদের সড়ক অবরোধ
২৫ November ২০২৫ Tuesday ১১:৪০:৪৭ PM
Print this E-mail this

লালমোহনে সাগরে নিখোঁজ ১৩ জেলের সন্ধানে স্বজনদের সড়ক অবরোধ


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

সাগরে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ ভোলার লালমোহন ১৩ জেলে সন্ধানের দাবিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজনরা। ১৪ দিন ধরে নিখোঁজ ওইসব জেলেদের খোঁজে অভিযান পরিচালনার দাবি জানানো হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলবার সিকদার সড়কের দালাল বাজার এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে ওই সড়কের যানবাহন চলাচল। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌবাহিনী ও পুলিশ সেখানে উপস্থিত হয়ে আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেন।


নিখোঁজ জেলেদের স্বজনদের অভিযোগ, গত ১০ নভেম্বর ৫ দিনের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে স্থানীয় ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জন জেলে একটি ফিশিংবোট নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ১১ নভেম্বর থেকে ট্রলারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও নিখোঁজ জেলেদের সন্ধানে কোনো তৎপরতা দেখা যায়নি। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়ে যায় স্বজনরা। ফলে বাধ্য হয়ে নিখোঁজ জেলেদের পরিবার তাদের সন্ধানে সাগরে উদ্ধার অভিযান চালানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জেলে পরিবারগুলোর উদ্দেশ্যে বলেন, নিখোঁজ জেলেদের খোঁজে বঙ্গোপসাগরে কার্যক্রম শুরু করেছে কোস্টগার্ড। একইসঙ্গে প্রশাসনকে জেলেদের পরিবারের পক্ষ থেকে সহযোগিতার আহ্বানসহ নিখোঁজ জেলেদের পরিবারকে সর্বোচ্চ সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com