Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১০:৪৫ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » যে কারণে ভোলা জেলা যুবশক্তির মুখ্য সংগঠকের পদত্যাগ
২৫ November ২০২৫ Tuesday ১১:৪৮:০৩ PM
Print this E-mail this

যে কারণে ভোলা জেলা যুবশক্তির মুখ্য সংগঠকের পদত্যাগ


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি, ভোলা জেলার মুখ্য সংগঠক সাইফুল্লাহ সানী তার পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার তার নিজস্ব ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, প্রায় ছয় মাস ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালন করলেও সম্প্রতি দলের অভ্যন্তরীণ কিছু কর্মকাণ্ড তার ব্যক্তিগত আদর্শ ও ইসলামিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি আর এ দায়িত্ব পালন করতে পারছেন না।

সাইফুল্লাহ সানী তার পদত্যাগ পোস্টে দাবি করেন, ‘দলীয় কার্যক্রমের মধ্যে ‘মুশরিক বাউল শিল্পী’-এর পক্ষাবলম্বন করে মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল (সা.)-এর শানে বেয়াদবিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হয়েছে-যা একজন মুসলিম হিসেবে তার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও লেখেন, ‘আমার কাছে আমার ইসলাম, আমার বিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধ- সব রাজনৈতিক আদর্শ ও অবস্থানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

আদর্শিক এ সংঘাত দূর করা সম্ভব না হওয়ায় তিনি জাতীয় যুবশক্তি ভোলা জেলার মুখ্য সংগঠকের পদ থেকে স্বেচ্ছায় এবং অবিলম্বে পদত্যাগের ঘোষণা দেন।

শেষে সাইফুল্লাহ সানী তার পদত্যাগ পোস্টে উল্লেখ করেন, তিনি এখন থেকে সংগঠনের সব কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com