Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১:৩৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » জনগণের আবেগকে উস্কে দেয়ার অধিকার কারো নেই: চরমোনাইতে ধর্ম উপদেষ্টা
২৭ November ২০২৫ Thursday ৬:২৫:১১ PM
Print this E-mail this

জনগণের আবেগকে উস্কে দেয়ার অধিকার কারো নেই: চরমোনাইতে ধর্ম উপদেষ্টা


নিজস্ব প্রতিনিধি:

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কেবল একজন মন্ত্রী বা উপদেষ্টা দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। তার মতে, অন্তরে তাকওয়া ও সততা সম্পন্ন আদর্শিক নেতৃত্বই রাষ্ট্রীয় কাঠামো গঠনের মূল শর্ত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই দরবারে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পার্লামেন্টে ২’শ আসন যদি আদর্শিক দ্বারা হয়, তাহলে রাষ্ট্রীয় কাঠামো গঠন করা সম্ভব।

তিনি আরও যোগ করেন, বর্তমান বিধি পরিবর্তন করতে হলে জনগণকে এমন প্রতিনিধিদের পাঠাতে হবে যারা সত্যিকার অর্থে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী।’

খালিদ হোসেন আলেম সমাজকে সমাজের শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের সাথে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে এগোচ্ছে এবং ভবিষ্যতে নতুন পথের সন্ধান পাবে।

ধর্মের অপব্যাখ্যা প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘জনগণের আবেগকে উস্কে দেয়ার অধিকার কারো নেই। ইসলাম নিয়ে মন্তব্য করতে হলে আলেমদের ঐক্যমতের ভিত্তিতে করতে হবে, অন্যথায় সংঘাত অনিবার্য হয়ে উঠবে।’

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে  উপস্থিত ছিলেন উলামা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবীসহ বিভিন্ন অতিথি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com