Current Bangladesh Time
Monday September ১৪, ২০২৬ ৫:৪৫ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » বোরহানউদ্দিনের জিন-ভূতের ব্যবসা চক্রের ৬ প্রতারক ঢাকায় গ্রেফতার
৭ December ২০২৫ Sunday ১১:৪০:৪৯ PM
Print this E-mail this

বোরহানউদ্দিনের জিন-ভূতের ব্যবসা চক্রের ৬ প্রতারক ঢাকায় গ্রেফতার


অনলাইন নিউজ ডেস্ক:

আবারো আলোচনায় এসেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে গড়া তথাকথিত ‘ভূতের ব্যবসা’ চক্র। ফেসবুকে বুস্ট করা পোস্টের মাধ্যমে নারীদের টার্গেট করে জিন–ভূতের ভয় দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছে এই সংঘবদ্ধ প্রতারক দল। এই ঘটনায় চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সব আসামিই ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে নারীদের টার্গেট করে প্রতারণা চালিয়ে আসছিল।

ঘটনার সূত্রপাত হয় রাজধানীর নিউমার্কেট এলাকার এক নারীর মাধ্যমে। তিনি ‘কোরআনিক শিফা’ নামের একটি ফেসবুক পেজে “অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায়” শিরোনামের একটি বুস্ট করা ভিডিও দেখেন। সেখানে থাকা নম্বরে যোগাযোগ করলে চক্রের এক সদস্য নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে ‘জ্বীনের মাধ্যমে’ সমস্যার সমাধানের কথা বলে।

প্রথমে বিভিন্ন সামগ্রী কেনার অজুহাতে ৫ হাজার ৫০০ টাকা নেওয়া হয়। এরপর হোয়াটসঅ্যাপে ‘কালো জাদু’র ছবি পাঠিয়ে ভয় দেখানো হয়। একপর্যায়ে চক্রের একজন ফোনে নিজেকে ‘জ্বীন’ পরিচয় দিয়ে ভুক্তভোগীর সন্তানকে ক্ষতি করা হবে বলে ভয় দেখায়।

এই চাপের মুখে ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩৫ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা আদায় করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্র একই কৌশলে প্রতারণা চালাচ্ছিল। পরে ভুক্তভোগী নিউমার্কেট থানায় মামলা করলে পুলিশ অভিযান চালায়। মামলার পর গ্রেফতার ও তথ্যপ্রকাশের পর এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়।

মামলার পর গতকাল ৬ ডিসেম্বর এসআই মো. ফিরোজ আহম্মেদের নেতৃত্বে অভিযানে ঢাকার জিগাতলা–রায়েরবাজার এলাকা থেকে ৫ জন এবং যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর এলাকা থেকে আরও ১ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১১টি অ্যান্ড্রয়েড ফোন ও ২টি বাটন ফোন জব্দ করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে জিন–ভূতের নামে সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের সঙ্গে প্রতারণা চালানো এই চক্র এখন আবার আলোচনার কেন্দ্রে এসেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com