Current Bangladesh Time
Saturday August ২২, ২০২৬ ৯:৫৮ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » পবিপ্রবি: জামায়াতপন্থিদের নিয়ে ভিসির বিজয় উদযাপন, বিএনপিপন্থিদের নিয়ে প্রো-ভিসির প্রতিবাদ
১৬ December ২০২৫ Tuesday ১১:৪১:০৭ PM
Print this E-mail this

পবিপ্রবি: জামায়াতপন্থিদের নিয়ে ভিসির বিজয় উদযাপন, বিএনপিপন্থিদের নিয়ে প্রো-ভিসির প্রতিবাদ


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে জামায়াত-শিবিরপন্থিদের নিয়ে বিজয় দিবস উদযাপনের অভিযোগ উঠেছেন। এই অভিযোগে অনুষ্ঠান বয়কটসহ বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছে উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানের নেতৃত্বে বিএনপিপন্থি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

পরবর্তীতে আলাদাভাবে তারা বিজয় দিবস উদযাপন করেন।

মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফসহ জামাত-শিবিরপন্থি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে পুষ্পস্তবক অর্পণের জন্য শহীদ মিনারের উদ্দেশে রওনা দিলে ক্যাম্পাসের হেলথ কেয়ার সংলগ্ন স্থানে তাদের লক্ষ্য করে নানা স্লোগান দেন বিএনপি-ছাত্রদলপন্থি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপচার্যসহ জামায়াত-শিবিরপন্থি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিএনপিপন্থিরা স্লোগানে স্লোগানে বলেন, ‘রাজাকারের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘রাজাকারের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও।’ 

পরে সকাল সাড়ে ১০টায় উপ-উপচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাবের পবিপ্রবির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বের হয়। সেখানেও রাজাকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান যুগান্তরকে বলেন, বিজয়ের মতো মহান দিবসকে উপাচার্য একাত্তরের পরাজিত শক্তিকে নিয়ে উদযাপন করবে- এটা সহ্য করা যায় না। এছাড়া অনেকদিন পর্যন্তই তাকে সতর্ক করা হয়েছে।

অভিযোগের বিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এটা জাতীয় প্রোগ্রাম। আমরা সবাইকে দাওয়াত দিয়েছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com