Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ১:২৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » নগরীর রিফিউজি কলোনীতে প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গু’লি, জনমনে আতঙ্ক
১৮ December ২০২৫ Thursday ৮:২৩:১২ PM
Print this E-mail this

নগরীর রিফিউজি কলোনীতে প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গু’লি, জনমনে আতঙ্ক


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর রিফিউজি কলোনিতে প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গুলি ছোড়ার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এমনই অভিযোগের ভিত্তিত্বে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ওই কলোনিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

এরআগে বুধবার দিবাগত রাত এগারোটার দিকে নগরীর নূরিয়া স্কুলের পিছনে সরদার মঞ্জিলের সামনে গুলির ঘটনা ঘটলেও পুলিশ কর্মকর্তাদের দাবি গুলি নয়; ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে রাতের গোলাগুলির ঘটনার একটি ভিডিও চিত্রে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই যুবক প্রকাশ্যে গুলি ছুড়তে ছুড়তে যাচ্ছে। সেসময় সড়কের দু’পাশে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করছে অনেকে।

স্থানীয়দের অভিযোগ- রিফিউজি কলোনীর কসাই সালামের ছেলে রকি তার প্রতিপক্ষ নাকা কাটা রুবেলকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে। রকি ও রুবেলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধকে কেন্দ্র করে বুধবার রাতে প্রকাশ্যে গুলি চালিয়েছে রকি। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম গোলাগুলির ঘটনা অস্বীকার করে বলেন, মাদকের ঘটনা নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে গোলাগুলির কোন ঘটনা ঘটেনি, দেশীয় অস্ত্র ছিলো। এ ঘটনায় একপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।’

এদিকে বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানের পর অভিযুক্ত রকি ও রুবেল আত্মগোপন করায় তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com