Home » বরিশাল » বরিশাল সদর » তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বরিশাল থেকে যাবে ৫ লক্ষাধিক নেতাকর্মী
২২ December ২০২৫ Monday ৩:৩৭:১১ PM
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বরিশাল থেকে যাবে ৫ লক্ষাধিক নেতাকর্মী
নগর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বরিশালে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বরিশাল বিভাগ থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানান বিএনপির নেতারা।
কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের সভাপতিত্বে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে এই সভায় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ বরিশাল বিভাগের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সম্ভাব্য কর্মসূচি, শৃঙ্খলা রক্ষা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সার্বিক সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা।
এ সময় বিএনপির নেতারা জানান, বরিশাল বিভাগ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় অনুষ্ঠেয় কর্মসূচিতে অংশ নেবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)