Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৪:৫৩ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা: ঝালকাঠি থেকে লঞ্চ ও বাসে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী
২৩ December ২০২৫ Tuesday ৬:৫১:২১ PM
Print this E-mail this

১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা: ঝালকাঠি থেকে লঞ্চ ও বাসে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী


‎মো. শাহীন আলম, ঝালকাঠি :

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা সভায় ঝালকাঠি থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন। জেলা বিএনপি ও মনোনীত প্রার্থীদের উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আগামী ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি বড় যাত্রীবাহী লঞ্চে ছেড়ে যাবে। এর আগে ২১ ডিসেম্বর থেকেই অনেকে নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাত্রা শুরু করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

‎আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই তিনি প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন। পরে বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ সমাবেশকে ঘিরে ঝালকাঠির বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

‎দলীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর লঞ্চঘাট, কাঠালিয়া, রাজাপুর, নলছিটি ও দপদপিয়াসহ বিভিন্ন স্টেশন থেকে নেতাকর্মীরা লঞ্চযোগে ঢাকার  উদ্দেশ্য রওনা হবেন। আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ঝালকাঠি সদর লঞ্চ ঘাট থেকে দুটি বড় যাত্রীবাহী লঞ্চ এবং কাঠালিয়া থেকে ঝালকাঠি হয়ে একটি বড় লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। পথে কাঠালিয়া, নলছিটি লঞ্চ ঘাট, দপদপিয়াসহ বিভিন্ন স্টেশনে থেমে নেতাকর্মীদের নিয়ে লঞ্চগুলো রাতভর যাত্রা করে পরদিন সকালে ঢাকায় পৌঁছাবে। এছাড়াও সড়ক পথে ঝালকাঠি বাসস্ট্যান্ড, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি থেকে  বাসে করে অসংখ্য নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।

‎দলীয় নেতারা জানিয়েছেন, সদরঘাট এলাকায় সকালবেলা তীব্র যানজটের আশঙ্কা থাকায় আগে থেকেই বাস ও লঞ্চে অনেক নেতাকর্মী আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন।

‎ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উদ্যোগে অগ্রদূত প্লাস নামের একটি বড় লঞ্চ রাজাপুর ও কাঠালিয়া এলাকার নেতাকর্মীদের নিয়ে যাত্রা করবে। লঞ্চটি কাঠালিয়া থেকে ছাড়ার পর ঝালকাঠি সদরসহ বিভিন্ন স্টেশন থেকে নেতাকর্মী নিয়ে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

‎ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা এলেন ভুট্টোর নেতৃত্বে আরেকটি বড় লঞ্চ ঝালকাঠি লঞ্চ ঘাট থেকে নলছিটি ও দপদপিয়া হয়ে ঢাকার পথে যাত্রা করবে। একই রুটে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগেও নেতাকর্মীদের জন্য পৃথকভাবে আরও একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

ঝালকাঠি জেলা বিএনপির উদ্যেগে সুন্দরবন নেভিগেশন কোম্পানি লিমিটেডের সুন্দরবন -১২ লঞ্চটি ভাড়া করা হয়েছে বলে জানান জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) মিজানুর রহমান মুবিন।

‎নিজাম শিপিং লাইন্স এর প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমাদের অ্যাডভেঞ্চার – ৯ যাত্রীবাহী জাহাজটি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ভাড়া করেছেন, তাদের নেতাকর্মীদের নিয়ে ঢাকায় যাবেন বলে তার আমাদেরকে জানিয়েছেন।

‎ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর মুখপাত্র অ্যাডভোকেট নাজমুল হক লাবলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ ১৭ বছর পর তাঁর দেশে ফেরা শুধু বিএনপির নয়, বরং গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন। এই উপলক্ষে ঝালকাঠির প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

‎তিনি আরও বলেন, আমাদের নেত্রী ইসরাত সুলতানা এলেন ভুট্টোর নেতৃত্বে ঝালকাঠি-২ আসনের বিপুল সংখ্যক নেতাকর্মী লঞ্চযোগে ঢাকায় যাচ্ছেন। নারী নেতাকর্মীদের জন্য লঞ্চের আলাদা কেবিনের ব্যবস্থাও করা হয়েছে, যা বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যেরই বহিঃপ্রকাশ। আমরা আশা করি, তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।

‎ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ঝালকাঠি জেলা থেকে সর্বমোট প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। লঞ্চসহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছি।

‎ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, দীর্ঘদিন পর প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন—এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। রাজাপুর ও কাঠালিয়া এলাকার নেতাকর্মীদের নিয়ে আমাদের ব্যবস্থাপনায় একটি বড় লঞ্চ ঢাকায় যাবে। এটি শুধু একটি যাত্রা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশার প্রতীক।

‎ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, তারেক রহমানের আগমনে দেশের রাজনীতিতে নতুন গতি আসবে। একটি ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে আমরা নেতাকর্মীদের নিয়ে বড় একটি লঞ্চ যোগে ঢাকায় যাচ্ছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com