Home » বরিশাল » বাবুগঞ্জ » মুলাদী » বরিশাল -৩ আসনে ধানের শীষের দলীয় প্রতীক গ্রহণ করলেন জয়নুল আবেদীন
২৪ December ২০২৫ Wednesday ৩:৩৪:২৩ PM
বরিশাল -৩ আসনে ধানের শীষের দলীয় প্রতীক গ্রহণ করলেন জয়নুল আবেদীন
বাবুগঞ্জ ((বরিশাল) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশাল-৩ (১২১) নির্বাচনী এলাকায় জাতীয় সংসদ নির্বাচনের জন্য জয়নুল আবেদীনকে দলীয় মনোনয়ন প্রদান করেছেন। বুধবার ( ২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর স্বাক্ষর করা মনোনয়ন পত্রটি গ্রহণ করেন বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী জয়নুল আবেদিন।
মনোনয়নপত্রে উল্লেখ করা হয়েছে, জয়নুল আবেদীন এই আসনের জন্য বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। আর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বরিশাল -৩ আসনের জন্য ধানের শীষের দলীয় প্রতীক গ্রহণ করেন জয়নুল আবেদীন ।
আর আগে (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বরিশাল-৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আর আগে ৩ নভেম্বর (বুধবার) বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। সেই দিন বরিশাল -৩ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।
পরে ওই আসনের নাম আলাদা ভাবে জানানো হবে বলে জানিয়ে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির নেতাকর্মীরা বলেন, জয়নুল আবেদীন দল ও জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে অংশগ্রহণ করবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)