Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ২:১৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী ) আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
২৭ December ২০২৫ Saturday ৭:২২:২৭ PM
Print this E-mail this

বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী ) আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল -৩(বাবুগঞ্জ -মুলাদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বরিশাল মহানগর জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বাবুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনার কাছ থেকে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।নির্বাচনী আচরণবিধি মেনে দলের নেতাদের সাথে নিয়ে বরিশাল -৩ আসনের জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

এ সময় বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী বরিশাল জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং বরিশাল জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমীন খায়ের উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর নেতাকর্মীরা বলেন, ‘জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। বরিশাল -৩ আসনের জনগণ সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com