Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১০:১১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে জনসমাগম করতে হলে লাগবে অনুমতি
১৪ January ২০২৬ Wednesday ১:৫৫:৩৬ PM
Print this E-mail this

বরিশালে জনসমাগম করতে হলে লাগবে অনুমতি


নিজস্ব প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বরিশালে প্রশাসনের পদক্ষেপ জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এ নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা হয়।

সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সমুন বলেন, নির্বাচনের আগে অপ্রয়োজনীয় সমাবেশ, ওয়াজ-মাহফিল বা যেকোনো ধরনের জনসমাবেশ যাতে জননিরাপত্তা বিঘ্নিত না করে, তা আমরা প্রতিরোধ করতে চাই। তাই প্রতিটি ওয়াজ মাহফিল আয়োজনের জন্য প্রশাসনের অনুমতি নেয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনো ওয়াজ মাহফিল বা জনসমাবেশ অনুষ্ঠিত হলে তা আইন অনুযায়ী বন্ধ করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। নদী ও সড়কপথে বিশেষ নজরদারি চালানো হবে। কেউ অবৈধ অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই মোবাইল কোর্টের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৮টি মামলা পরিচালনা করা হয়েছে এবং ২৬টি মামলায় ১৪,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোটরসাইকেলে তিনজনের বেশি যাত্রী থাকলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ১৩০০ টাকার বেশি গ্যাস বিক্রি করলে দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, এই অভিযান শীঘ্রই শুরু হবে। বাকেরগঞ্জে একটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। আমরা চাই নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ হোক। ভোটকেন্দ্রে কোনো উসকানিমূলক ঘটনা না ঘটে, প্রশাসন প্রতিটি ক্ষেত্রে সতর্ক থাকবে।

সভায় গ্রাম আদালতের কার্যক্রমের সাফল্যও তুলে ধরা হয়। ডিসেম্বরে বরিশালের ৮৮টি গ্রাম আদালতে দায়ের হওয়া ৪১৫টি মামলার মধ্যে ৩৫৮টি নিষ্পত্তি করা হয়েছে এবং মোট ৬ লাখ ৬০ হাজার ২৮৫ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com