Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৩:৩৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে ১৫ বছর পালিয়ে পুলিশের খাচায় বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
১৬ January ২০২৬ Friday ৪:০৭:৫২ PM
Print this E-mail this

বাকেরগঞ্জে ১৫ বছর পালিয়ে পুলিশের খাচায় বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় গাজীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

হৃদয় গাজী ওই উপজেলার ভরপাশা ইউনিয়নের বাচ্চু গাজীর ছেলে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের পর এক শিশুকে হত্যার অভিযোগে হৃদয় গাজীর বিরুদ্ধে ২০১১ সালে মামলা দায়ের করেন শিশুটির বাবা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত হৃদয়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার শুরু থেকেই আসামি আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com