Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ১১:০৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বাকেরগঞ্জ » মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত
১৮ January ২০২৬ Sunday ১০:৩১:১৮ PM
Print this E-mail this

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত


অনলাইন নিউজ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করবেন। এর মধ্যে একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দলের এই সিদ্ধান্ত জানান।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের আসনে জামায়াতের কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌজন্যতার জন্য ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

পরে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে জানিয়েছেন, বরিশাল-৬ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেওয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে যে দলগুলোর নির্বাচনী ঐক্যের আলোচনা ছিল, সেখানে সামনের কাতারে ছিল ইসলামী আন্দোলন। জামায়াত, ইসলামী আন্দোলনসহ আট দল প্রায় এক বছর ধরে যুগপৎ আন্দোলন করেছে।

সম্প্রতি ইসলামপন্থী দলগুলোর এই নির্বাচনে ঐক্যে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সব মিলিয়ে সেখানে দলের সংখ্যা দাঁড়ায় ১১। কিন্তু আসন সমঝোতা নিয়ে মতবিরোধ থেকে জোটে না গিয়ে আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। এই প্রেক্ষাপটে দলটির নেতা সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের একটি আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com