পিরোজপুর ২: বিএনপি থেকে বহিষ্কার হওয়া প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলা-ভাঙচুর
নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর-২ (কাউখালি, ভাণ্ডারিয়া, নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মাহমুদ হোসেন ভিপি মাহমুদের নির্বাচনি প্রচারে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভিপি মাহমুদের (ঘোড়া মার্কা) নির্বাচনি ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই স্বতন্ত্র প্রার্থী।
ভিপি মাহমুদ বলেন, হামলাকারীরা তার নির্বাচনি অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ সময় তার কয়েকজন কর্মীকেও মারধর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
স্বতন্ত্র প্রার্থী ভিপি মাহমুদ স্থানীয় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ছারছীনা দরবার শরীফে পির সাহেবদের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। মাজার জিয়ারত শেষে স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের নির্বাচনি ক্যাম্পে উপস্থিত হন। এ সময় বিএনপি প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর সুমনের কিছু সমর্থক ওই নির্বাচনি ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। তার নিরাপত্তায় দায়িত্বে থাকা দুইজন পুলিশ সদস্যের সামনেই এ হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ প্রহরায় তিনি স্থান ত্যাগ করেন।
অভিযোগের বিষয় বিএনপি প্রার্থী আহমেদ মঞ্জুর সুমনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির বহিষ্কৃত ব্যক্তি মাহমুদ হোসেন দলের ছবি ব্যবহার করে সভা করছিলেন। এতে স্থানীয় কর্মী সমর্থকদের মাঝে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে হামলার কোনো ঘটনা ঘটেনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ