Home » বরিশাল » বরিশাল সদর » জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করবো : মুফতি ফয়জুল করীম
২৩ January ২০২৬ Friday ১০:২৪:৫৯ PM
জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করবো : মুফতি ফয়জুল করীম
নগর প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর ও ন্যায়ের বরিশাল গড়ে তোলা সম্ভব। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত বরিশাল গড়তে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জনকল্যাণমুখী রাজনীতির বিকল্প নেই। আমি নির্বাচিত হলে জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করবো।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর সাগরদী বাজার থেকে রূপাতলী পর্যন্ত আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
মুফতী ফয়জুল করীম আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিকতার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
শেষে তিনি আগামী দিনে বরিশালের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প