Current Bangladesh Time
Thursday May ২৮, ২০২৬ ৭:১৩ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে: নেছারাবাদে মামুনুল হক
২৪ January ২০২৬ Saturday ৪:৪০:৫৪ PM
Print this E-mail this

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে: নেছারাবাদে মামুনুল হক


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

ছাত্র জনতার অংশগ্রহণে হওয়া জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের আমির মামুনুল হক।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর পিরোজপুর-২ আসনে নির্বাচনী জনসভায় তিনি এ  মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘রক্ত দিয়ে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করে দিতে পরাজিত  সকল শক্তি বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে।’ 

তিনি বলেন, ‘কিছু মানুষের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নাই। তাই তারা মানুষকে প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দিতে বলেন, তারাই আবার গোপনে গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে।’ জাতীয় রাজনীতিতে এ মোনাফিকি দেখতে চান না বলে মন্তব্য করেন  মামুনুল হক।  

এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা না করতেও প্রশাসনের প্রতি কঠোর হুশিয়ারি দেন মামুনুল হক। এছাড়া আগামীতে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষে তিনি ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী’র ছেলে পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত আরেক প্রার্থী শামীমের ছোট ভাই মাসুদ সাঈদীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com