Current Bangladesh Time
Wednesday October ১৪, ২০২৬ ৮:৩০ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » বরগুনায় জামায়াতের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
৩১ January ২০২৬ Saturday ৫:৩৩:২৬ PM
Print this E-mail this

বরগুনায় জামায়াতের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন


বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলনের বেতাগী উপজেলা কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী। 

সংবাদ সম্মেলনে কাশেমী অভিযোগ করেন, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে বামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের কর্মী মো. হাসিব (২৫), মো. ইউনুসসহ (২৬) অজ্ঞাতনামা কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে নাসির উদ্দীনের (৪০) ওপর হামলা করে। এ সময় কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে তাঁকে গুরুতর আহত করে। ছেলেকে রক্ষা করতে গেলে তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধ মা মিনারা খাতুনের ওপরও হামলা করা হয়। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী বলেন, একজন আলেম ও তাঁর অসহায় মায়ের ওপর এ ধরনের হামলা শুধু রাজনৈতিক সহিংসতা নয়; বরং এটি নারীর সম্মান, পারিবারিক মর্যাদা এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। 

তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com