Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ৪:৫২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মোবাইল উদ্ধার,আটক ১
৩১ January ২০২৬ Saturday ২:২২:৩৩ PM
Print this E-mail this

হিজলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মোবাইল উদ্ধার,আটক ১


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র,মোবাইল উদ্ধার করা হয়েছে।এ সময় ০৩নং ওয়ার্ডের মৃত আবদুর রহমান সিকদারের ছেলে মোস্তফা সিকদার (৫০) নামে এক জনকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলা গৌরব্দী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামে এ বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে,৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর-এর একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালায়।৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি দল রাত ৩টার দিকে হিজলার চর কুশুরিয়া এলাকায় তল্লাশি শুরু করে।বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মোস্তফা সিকদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র,১টি চাইনিজ কুড়াল,৩টি মোবাইল ফোন (২টি স্মার্টফোন ও ১টি বেসিক ফোন)।

সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তি এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার,চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com