Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৭:৪৯ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » দশমিনা » পটুয়াখালী » আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ
৩১ January ২০২৬ Saturday ১:৪৪:৪৭ PM
Print this E-mail this

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দশমিনা, পটুয়াখালীতে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়। নোটিশে স্বাক্ষর করেন কমিটির সদস্য ও সিভিল জজ সাব্বির মো. খালিদ। 

নোটিশ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট এনামুল হকের করা অভিযোগের ভিত্তিতে এই শোকজ করা হয়েছে। নুরুল হক নুরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫(ক) ও ১৬(গ), (ছ) বিধি লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়। 

এ ছাড়া অভিযোগে বলা হয়, ২৬ জানুয়ারি রাতে দশমিনা উপজেলার চরবোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী অফিসে নুরের অনুসারী কর্মী-সমর্থকেরা ভাঙচুর চালান এবং তাঁর কয়েকজন সমর্থককে আহত করেন। এই ঘটনাকে আচরণ বিধিমালার ৬(ক) বিধির পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। 

নোটিশে আগামী ৩ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলেও জানানো হয়। 

এ বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, ‘নোটিশ হাতে পাইনি। আপনার মাধ্যমে শুনলাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নোটিশ পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হব।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com