Current Bangladesh Time
Tuesday February ৩, ২০২৬ ৯:১৯ AM
Barisal News
Latest News
Home » ভোলা » সংবাদ শিরোনাম » ভোলাসহ উপকূলের ১১৫ ভোটকেন্দ্রে ড্রোন নজরদারি থাকবে
২ February ২০২৬ Monday ১:৩২:৫৮ PM
Print this E-mail this

ভোলাসহ উপকূলের ১১৫ ভোটকেন্দ্রে ড্রোন নজরদারি থাকবে


ভোলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোলাসহ উপকূলীয় অঞ্চলে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ১১৫টি ভোটকেন্দ্রে ড্রোনসহ বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

রোববার বেলা ১টায় ভোলার দৌলতখান উপজেলার আবু আব্দুল্লাহ কলেজে ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন ভোলা সদর, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরাসহ উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিয়মিত টহল, ড্রোন নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন আরও বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্টগার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

তিনি জানান, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড দক্ষিণ জোন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ত্রয়োদশ জাতীয় সংদদ নির্বাচন: বরিশালে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য, তিন স্তরের নিশ্ছিদ্র বলয়
নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্রোহী প্রার্থীকে থামাতে এবার বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতারা
ভোলাসহ উপকূলের ১১৫ ভোটকেন্দ্রে ড্রোন নজরদারি থাকবে
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com