Current Bangladesh Time
Tuesday February ৩, ২০২৬ ৯:১৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » মুলাদী » বাবার জন্য মেয়ের সংগ্রাম
২ February ২০২৬ Monday ৯:২১:৫৪ PM
Print this E-mail this

বাবার জন্য মেয়ের সংগ্রাম


নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু বর্তমানে কারাবন্দি। তার মেয়ে হাবিবা কিবরিয়া। কারাবন্দি বাবার অনুপস্থিতিতে প্রচারণার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এই মেয়ে। বাবার জন্য যেন সংগ্রামে নেমেছেন মেয়ে।

তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুধু ভোট চাইছেন না, বাবার ওপর হওয়া অন্যায়ের বিচার চাইছেন। এই প্রচারণায় এখন আর কেবল রাজনীতি নয় বরং মানবিক আবেগের এক অন্যান্য দৃষ্টান্ত।

হাবিবা কিবরিয়া বলেন, আমার বাবা বরিশাল-৩ আসনে তিনবারের এমপি থাকাকালীন তিনি কখনো ক্ষমতার দাপট দেখাননি। তিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। আমার বিশ্বাস এই নির্বাচনের প্রতিটি ভোট অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হবে। তার দাবি বাবাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাবার জন্য মেয়ের সংগ্রাম।

চাচাদের সঙ্গে বের হয়ে বক্তব্য রেখে প্রতিদিন নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করে ব্যস্ত সময় পার করছেন হাবিবা কিবরিয়া।

রোববার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রহমতপুর বাজার ও বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রচারে গোলাম কিবরিয়া টিপুর একমাত্র মেয়ে হাবিবা কিবরিয়া পথসভায় তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমেই সবাইকে সালাম জানিয়ে লাঙ্গল প্রতীকে ভোটের আবেদন করে বলেন- আমার বাবার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। আপনারা আমার বাবার  জন্য দোয়া করবেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বাবাকে বিজয়ী করবেন।

পাশাপাশি আমিও আপনাদের জন্য দোয়া করি। তার সংক্ষিপ্ত এ বক্তব্য শুনে উপস্থিত জনতা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাতে দেখা যায়।

এ সময় হাবিবা কিবরিয়ার সঙ্গে ছিলেন নির্বাচন সমন্বয়কারী ও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। গোলাম কিবরিয়া টিপুর পরিবারের অতি আদরের মেয়ে হাবিবা কিবরিয়া এই অল্প বয়সে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত সবার মন জয় করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ত্রয়োদশ জাতীয় সংদদ নির্বাচন: বরিশালে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য, তিন স্তরের নিশ্ছিদ্র বলয়
নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্রোহী প্রার্থীকে থামাতে এবার বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতারা
ভোলাসহ উপকূলের ১১৫ ভোটকেন্দ্রে ড্রোন নজরদারি থাকবে
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com