র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টার অনুমোদন আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ”র্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই ইউনিটটির নতুন নাম হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।’ আজ থেকে র্যাব নতুন নামে পরিচিতি পাবে। তবে এ সংক্রান্ত আদেশ জারির পরই নতুনভাবে কার্যক্রম শুরু হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বিশেষায়িতে এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আসছে। ইতোমধ্যেই পোশাক বানানো শুরু হয়েছে, পরবর্তী সপ্তাহে নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যাওয়ার সম্ভাবনা আছে।’
গত দেড় বছরে র্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেকের আশা ছিল, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।’
উল্লেখ, শুরুতে এ বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। পরে র্যাব নামে এই বাহিনী আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র্যাব গঠিত হয়। ২২ বছর পর নামটি বদলে এসআইএফ করা হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ