Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ২:১৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় নারী ভোটারদের সারি সারি লাইন
১২ February ২০২৬ Thursday ৩:০১:২৩ PM
Print this E-mail this

বানারীপাড়ায় নারী ভোটারদের সারি সারি লাইন


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  বরিশালের বানারীপাড়ায় উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ( দুপুর সোয়া ১২টা) কোঁথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশী। সকালে উপজেলার চাখার ফজলুল হক ইনস্টিটিউশন স্কুল কেন্দ্রে নারী ভোটারদের বেশ কয়েকটি দীর্ঘ লাইন দেখা গেলেও মাত্র একটি লাইনে হাতেগোনা কয়েকজন পুরুষ ভোটার ছিলেন। এদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ভোটাররাও রয়েছেন। উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশী  দেখা গেছে। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ  ও জামায়াত প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানের দাঁড়িপাল্লা প্রতিকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। 

প্রসঙ্গত, বরিশাল-২ আসনে ভোটার সংখ্যা-৩ লক্ষ ৮৩ হাজার ৭৮৫ জন।

এর মধ্যে  উজিরপুর উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ১৮৫, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ২৯জন,হিজরা ১ জন, মোট ভোটার সংখ্যা-২ লক্ষ ৩৬ হাজার ২১৫ জন। মোট কেন্দ্র সংখ্যা-৮৪টি। বানারীপাড়া উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা-৭৪ হাজার ৯২৩জন,মহিলা ভোটার সংখ্যা-৭২ হাজার ৬৪৫ জন, মোট ভোটার সংখ্যা-১ লক্ষ ৪৭ হাজার ৫৬৮ জন। মোট কেন্দ্র সংখ্যা-৫৬টি। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com