Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ১০:০৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে সাবেক এমপির সঙ্গে নবাগত এমপির সাক্ষাত
১৩ February ২০২৬ Friday ৯:০০:১৫ PM
Print this E-mail this

বাউফলে সাবেক এমপির সঙ্গে নবাগত এমপির সাক্ষাত


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


বাউফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতার পর নির্বাচন-পরবর্তী সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নির্বাচনের প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাউফল উপজেলার নাজিরপুরে শহিদুল আলম তালুকদারের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ড. মাসুদ ফুলের মালা ও মিষ্টি নিয়ে সাবেক এমপিকে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির আহ্বায়ক তসলিম তালুকদার, পরিবারের সদস্যরা এবং কয়েকজন স্থানীয় সাংবাদিক।
সাক্ষাতে দুজন নেতাই সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। পরে পরস্পরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখের মাধ্যমে সৌহার্দ্য প্রকাশ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ৯৮ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার পান ৭২ হাজার ১৯১ ভোট। ২৬ হাজার ২৪৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন ড. মাসুদ।
স্থানীয় জনসাধারণের মতামত এই সাক্ষাৎ গণতান্ত্রিক রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ইতিবাচক বার্তা দিয়েছে।
কৃষ্ণ কান্ত কর্মকার
বাউফল সংবাদদাতা
পটুয়াখালী
০১৭১২৬১৮২৯৩
১৩-২-২৬

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com