Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৩:৩৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » ভোটারদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিলেন ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিন
১৫ February ২০২৬ Sunday ৪:০০:২৫ PM
Print this E-mail this

ভোটারদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিলেন ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিন


আল আমিন, বাবুগঞ্জ ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ বাবুগঞ্জ-মুলাদী) আসনে ট্রাক প্রতীকে ভোট প্রদানকারী ভোটারদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন এই আসনে গন‌অধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন।

সেই সঙ্গে বরিশাল -৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীনকে গন‌অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ফারদিন ইয়ামিন এ অভিনন্দন জানান। ফারদিন ইয়ামিন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ আসনে ট্রাক প্রতীকে ভোট প্রদানকারী সব ভোটারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বিজয়ী প্রার্থী জয়নুল আবেদীনকে অভিনন্দন জ্ঞাপন করছি।

একই সঙ্গে এই আসনের সব মানুষের প্রতি আমার শুভকামনা রইল।

’তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বড় বড় দলের বিপরীতে নতুন মানুষ হিসেবে ওপর আস্থা রেখেছেন। এঁদের মধ্যে রয়েছেন অনেক তরুণ ভোটার, মধ্যবিত্ত শিক্ষিত মানুষ, নারী ও শ্রমজীবী জনগোষ্ঠী। এই ভোটাররা শুধু একটি সংখ্যা নন, তাঁরা ব্যবস্থা বদলের রাজনীতির পরীক্ষিত সমর্থক। এই মানুষগুলো প্রথাগত লুটপাট, দুর্নীতি ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির পরিবর্তন চান।

এই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণকারী মানুষদের শক্তিকে সামনে রেখে আগামী দিনে দ্বিগুণ গতিতে সাংগঠনিক সামর্থ্য বাড়ানো এবং সমাজ বদলের লড়াইকে আরও শক্তিশালী করার প্রত্যয় নিয়েই তিনি ও তাঁর দল এগিয়ে যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com