Current Bangladesh Time
Thursday May ২৮, ২০২৬ ১২:৫৪ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » পিরোজপুরে আগুনে পুড়ল বৃদ্ধের বসতবাড়ি
২০ February ২০২৬ Friday ২:৪৩:৪৯ PM
Print this E-mail this

পিরোজপুরে আগুনে পুড়ল বৃদ্ধের বসতবাড়ি


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আলী আহমেদ (৭৫) নামের এক দরিদ্র বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি গ্রামের ৯ নম্বর ওয়ার্ড রুস্তম মহাজন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ মো. আলী আহমেদ বলেন, ভোররাতে সবাই সেহরি খেয়ে নামাজ আদায় শেষে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ গরম লাগলে তাকিয়ে দেখেন ঘরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাণ বাঁচাতে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসেন সবাই। 

বৃদ্ধের দিনমজুর ছেলে মো. হাসান বলেন, সেহরি খেয়ে তিনি সকালে কাজে বের হন। কিছুক্ষণ পর মোবাইল ফোনে খবর পান তাঁদের ঘরে আগুন লেগেছে। ছুটে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে ঘরের জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, বাজারসদাই, কিছু গয়না, জামা-কাপড় ও লেপ-তোশক। তিনি বলেন, ‘আমাদের এখন কিছুই নেই, আমরা এক কাপড়ে আছি।’

নেছারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, ‘আগুনে বৃদ্ধ আলী আহমেদের তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি।’ স্থানীয় বিএনপির নেত্রী নীলুফা ইয়াসমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনি সবার কাছে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com