Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১০:১০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » গভীর রাতে রাজাপুর  ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
২১ February ২০২৬ Saturday ৮:৪৬:০৭ PM
Print this E-mail this

গভীর রাতে রাজাপুর  ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর রাতে একটি বিদ্যালয়ের শহীদ মিনারেফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। 

ঘটনার একটি ৪১ সেকেন্ডের ভিডিও কেন্দ্রীয় ছাত্রলীগের পেজে আপলোডসহ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আওয়ামী লীগ ও এর শীর্ষ নেতাদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পুরো কর্মসূচিরাতের আঁধারে, সীমিত পরিসরে সম্পন্ন করা হয়।

শুক্রবার রাত ১২টার পর রাজাপুর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে এইকর্মসূচি পালন করা হয়। ভিডিওতে দেখা যায়, কর্মসূচিটি ছিল খুবই সংক্ষিপ্ত। অন্তত ১০ জন ব্যক্তি শহীদ বেদীতে ফুল দিয়েশ্রদ্ধা জানান। তাঁদের মধ্যে আটজনের মুখে মাস্ক ছিল।

অপর দুইজনের শুধু শরীর রেখা যায়। কিন্তু মুখ ছিল আড়ালে। পরে শহীদ বেদীতে মোমবাতি প্রজ্বালন করা হয়।

এ সময় তাঁরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘লাল-সবুজের পতাকায় মুজিব তোমায়দেখা যায়’-এ ধরনের স্লোগান দেন।

পরে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সজীব ওয়াজেদ জয় ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আমির হোসেন আমুভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-এমন স্লোগানও দিতে শোনা যায়। এ ছাড়া ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানদেওয়া হয়। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা দ্রুত স্থান ত্যাগকরেন। ভিডিওটি ঢাকার একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানে পাঠানো হলে তারা জানান, ভিডিওটি ভাষা দিবসের প্রথম প্রহরে ধারণকরা।

রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪৬ মিনিটে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটিআপলোড করা হয়। সেখানে রাজাপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা উল্লেখ ছিল।

পরে সংশ্লিষ্ট কী-ওয়ার্ড অনুসন্ধানে দুটি ফেসবুক আইডিতে প্রকাশিত ভিডিওর সঙ্গেও মিল পাওয়া যায়। ওই পোস্টগুলোতে বলাহয়, মহান ভাষা দিবস উপলক্ষে সাবেক ছাত্রনেতা ও যুবলীগকর্মী খান রিজভী সাব্বিরের পক্ষে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগেরনেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ ব্যাপারে সাবেক ছাত্রনেতা ও যুবলীগকর্মী খান রিজভী সাব্বির বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচি পালনকরা হয়েছে। নিরাপত্তার কারণে যে বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে, সেটির পরিচয় তিনি প্রকাশ করতে চাননি।

রাজাপুর উপজেলায় ভাষা দিবস ঘিরে গভীর রাতে এ ধরনের গোপন কর্মসূচি পালনের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনাচলছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ প্রশাসনও বিষয়টি নিয়ে মন্তব্যকরতে রাজি হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com