Current Bangladesh Time
Sunday October ৪, ২০২৬ ১০:০২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে আওয়ামী লীগের দুই বারের সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুসের জামিন
২৩ February ২০২৬ Monday ৪:২৮:৩১ PM
Print this E-mail this

বরিশালে আওয়ামী লীগের দুই বারের সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুসের জামিন


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :

 ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরীর অনামীলেনে হামলার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।

মামলার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বরিশাল বারের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। অবশেষে ওই মামলায় তিনি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ২০০৮ সালে বরিশাল-১ ( গৌরনদী-আগৈলঝাড়া) আসনে এবং ২০১৪ সালে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com