Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ১১:০৩ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালী বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত
১ March ২০২৬ Sunday ৭:৩১:৫৩ PM
Print this E-mail this

কাউখালী বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত


কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা পিরোজপুরের কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে আসলাম হোসেন চান (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আসামির সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে দুই পুলিশ আহত হয়েছে।

আসলাম হোসেন চান কাউখালীর সুবিদপুর গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। জানাগেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী মোল্লার নেতৃত্বে কাউখালী থানার পুলিশ উপজেলার উজিয়াল খান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ।

এ সময় আসলাম গ্রেফতারে বাধা প্রদান করে মারমুখী হয়ে পুলিশের উপর চড়াও হলে ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী মোল্লা,এস. আই মাসুদ আল মামুন এবং আসামী আসলাম আহত হন। তাদেরকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসলাম হোসেন চানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com