Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৭:৩০ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » খুলনা থেকে পটুয়াখালীতে এসে ব্যাংকের গ্রাহকদের টাকা ছিনতাই চেস্টা
৩ March ২০২৬ Tuesday ১১:২৭:২৩ PM
Print this E-mail this

খুলনা থেকে পটুয়াখালীতে এসে ব্যাংকের গ্রাহকদের টাকা ছিনতাই চেস্টা


ঈদকে কেন্দ্র করে সারা দেশের মতো পটুয়াখালীতেও সক্রিয় হয়ে উঠেছে একাধিক ছিনতাইকারী চক্র। বিশেষ করে ব্যাংকপাড়ায় ওত পেতে থেকে সুযোগ বুঝে গ্রাহকদের টাকা ছিনতাই কিংবা ব্যাগ কেটে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এমনই একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) প্রায় ১২টার দিকে শহরের সোনালী ব্যাংক পিএলসি, নিউ টাউন শাখায় অবস্থান নেয় চার সদস্যের একটি সক্রিয় চক্র। ব্যাংকে আগত গ্রাহকদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সাদা পোশাকে ব্যাংক এলাকায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা।দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজের সঙ্গে চেহারা মিলিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় চক্রের অপর এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকরা হলেন খুলনা জেলার ঝন্টু শেখ (৪৮), বাগেরহাট জেলার রবি হাওলাদার (৪৯) এবং খুলনা জেলার দেলোয়ার হোসেন (৬২)।

ব্যাংকের শাখা প্রধান মো. কাউসার মোল্লা বলেন, প্রতি ঈদ ও কোরবানিকে সামনে রেখে এই চক্র সক্রিয় হয়ে ওঠে। সন্দেহজনকভাবে কিছু ব্যক্তির চলাফেরা লক্ষ্য করলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ সদস্যরা ব্যাংকের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তার স্বার্থে ব্যাংকের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তাদের আটক করা সম্ভব হয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান বলেন, আটক তিনজনই খুলনা জেলার বাসিন্দা। ঈদকে সামনে রেখে ব্যাংকপাড়ায় পুলিশের বাড়তি নজরদারি থাকায় কোনো অঘটন ঘটানোর আগেই তাদের গ্রেফতার করা গেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com