Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার
৬ March ২০২৬ Friday ৪:৪১:৩৬ PM
কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার
সৈয়দ মো. রাসেল, কলাপাড়া.অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না ক্যান্সারে আক্রান্ত অষ্টাদশী সালমা বেগম (১৮)। তিনি কলাপাড়া পৌরসভার মাছ বাজারের মাছ বিক্রেতা আলী হোসেনের কন্যা। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে Sher-e-Bangla Medical College Hospital-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে সালমার চিকিৎসা চলছে। এ সময় চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারটির সহায়-সম্বল যা ছিল সবই বিক্রি করতে হয়েছে। বর্তমানে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারটি। প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সালমার বাবা আলী হোসেন জানান, একমাত্র মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা প্রয়োজন। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে মেয়েকে সুস্থ করে তোলা সম্ভব বলে আশা করছেন তিনি।
অসহায় এ পরিবারটি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৭২৮৯৪৩৫৯৮ (আলী হোসেন)।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল