Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৯:০৫ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » পবিত্র মাহে রমজান আমাদের অন্তর পরিশুদ্ধ করার শিক্ষা নিয়ে এসেছে।-ছারছীনার পীর ছাহেব
৭ March ২০২৬ Saturday ১২:১২:১০ AM
Print this E-mail this

পবিত্র মাহে রমজান আমাদের অন্তর পরিশুদ্ধ করার শিক্ষা নিয়ে এসেছে।-ছারছীনার পীর ছাহেব


সংবাদ বিজ্ঞপ্তি:

মুমিন বান্দার জীবনে খোদাভীতি তথা তাকওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আমরা যাই করি না কেন সর্ব বিষয়ে আল্লাহ অবগত রয়েছেন। বান্দাহ যেখানেই যে অবস্থাতে থাকুক আল্লাহ রাব্বুল আলামীন তাঁর নিকট সর্বাবস্থায় উপস্থিত। সুতরাং আল্লাহর উপস্থিতিতে বান্দাহ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে পাপাচারে লিপ্ত হবে এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আর হৃদয়ে আল্লাহর এই ভয়কে কেন্দ্র করে নিজের খালেছ অন্তর তৈরি করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আমার জীবন, আমার মৃত্যু আমার কর্ম সম্পর্কে জবাবদিহি করতে হবে। কাজেই আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম বাস্তবায়ন এবং নিষিদ্ধকর্মগুলি থেকে নিজেকে বিরত রাখা আমাদের একান্ত কর্তব্য।

পবিত্র মাহে রমজান আমাদের অন্তর পরিশুদ্ধ করার শিক্ষা নিয়ে এসেছে। রমজানের রোজা শুধুমাত্র খাদ্যদ্রব্য ও পানাহার ও সাহাওয়াত পরিহারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ বৈধ বিষয়ে সম্মুখে থাকা সত্ত্বেও নিজেকে সংবরণ করার মানসিকতা তৈরি করার জন্য মানুষকে প্রশিক্ষণের অবলম্বন হচ্ছে এই সিয়াম সাধনা। আত্মগরিমা, অহংকার, লোভ-লালসা, পরশ্রীকাতরতা এ ধরনের আখলাক তথা চরিত্র থেকে নিজেকে সারাটা বছর বিরত রাখাটাই রমজানের শিক্ষা হওয়া উচিত। আমাদেরকে এই শিক্ষা বাস্তবায়ন করার মাধ্যমে রমজানের হক আদায় করতে হবে।

মনে রাখতে হবে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর অনুসারী। সম্মুখে ইসলামের লেবাস দেখলেই সেই দিকে ধাবিত হওয়া যাবেনা। কে প্রকৃত ইসলামের স্বার্থে নিজেকে নিয়োজিত করছে আর কে ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে সেটা আমাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে এবং নিজের অবস্থানকে স্পষ্ট রাখতে হবে। বিভিন্ন ক্ষেত্রে আকিদা বিরোধীদের চক্রান্ত দখলদারিত্ব বর্তমান সময়ে সীমা অতিক্রম করেছে। তাই সর্বাবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে।

গতকাল ঢাকা মহাখালী টিবি গেটস্থ মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ইউনাইটেড ঢাকা শাখার উদ্যেগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

ইফতার মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর এর সঞ্চালনায় আলোচনা করেন, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব মাওলানা এ. এম. এম বাহাউদ্দীন, মহাসচিব অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী প্রমূখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com