Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ১০:৩৪ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে ফেন্সিডিল সদৃশ সিরাপসহ যুবক আটক, প্রাইভেটকার জব্দ
১২ March ২০২৬ Thursday ৫:৪৭:৩০ PM
Print this E-mail this

উজিরপুরে ফেন্সিডিল সদৃশ সিরাপসহ যুবক আটক, প্রাইভেটকার জব্দ


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে কোডিন ফসফেট মিশ্রিত নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। 

আটক মো. রায়হান (৩৫) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মৃত মো. মান্নানের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে উজিরপুর থানার ইচলাদী টোল প্লাজার পাশে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪০ বোতল কোডিন ফসফেট মিশ্রিত ফেয়ারডিল লেবেলযুক্ত সিরাপসহ মো. রায়হানকে আটক করা হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com