Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৮:০৮ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীর পাড়ে পড়ে ছিল মস্তকবিহীন অজ্ঞাত যুবকের লাশ
১৪ March ২০২৬ Saturday ১২:৩০:০৬ PM
Print this E-mail this

স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীর পাড়ে পড়ে ছিল মস্তকবিহীন অজ্ঞাত যুবকের লাশ


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠী ( নেছারাবাদ) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে গলাকাটা ও মস্তক বিহীন অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে সন্ধ্যা নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখা যায়।  ইটভাটার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি নেছারাবাদ থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। 

পুলিশ জানায়, লাশটির মাথা বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে সেখানে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
এলাকাবাসীর তথ্যমতে, বিকেল প্রায় ৩টা ১০ মিনিটের দিকে তিনজন ব্যক্তি মোটরসাইকেলে করে ইটভাটার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। পরে প্রায় ৩টা ৩০ মিনিটের দিকে দুইজনকে সেখান থেকে বের হতে দেখা যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয়েছে।  উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com