Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ২:২৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে: এমপি জয়নুল আবেদীন
২৩ March ২০২৬ Monday ১০:৫১:৪০ AM
Print this E-mail this

ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে: এমপি জয়নুল আবেদীন


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, তারেক রহমান মদিনা সনদের আদলে দেশ পরিচালনার কথা বলেছেন এবং ভবিষ্যতে সে অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে।

রোববার (২২ মার্চ) বেলা ১১টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন ও বিকালে বীরশ্রেষ্ট জাহাঙ্গীনগর ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি শর্টপিচ টুর্নামেন্টর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর লন্ডন থেকে দেশে ফিরে তারেক রহমান দেশের মাটিতে পা রেখে জনগণের উদ্দেশ্যে মদিনা সনদের আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন । তারেক রহমান যা বলেন, তা বাস্তবায়ন করেন বলেও উল্লেখ করেন তিনি।

জয়নুল আবেদীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশালের ঐতিহাসিক দুর্গাসাগরকে একটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। তবে তার হত্যাকাণ্ডের পর সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। এখন তরুন প্রজন্মের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে তা বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে, বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার উদ্যোগে একাদশ শ্রেণি পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করা হয়, যা দেশে নারী শিক্ষার বিস্তারে সহায়ক হয়েছে। বিএনপি সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।

ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়ে গেছে। পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হবে। জয়নুল আবেদীন বলেন আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখেন।

দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর বড় ভূমিকা ছিল।

বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম ফকির, ইউনুস আলী রবি,যুগ্ম আহবায়ক আরিফুল রহমান শিমুল সিকদার,অহিদুল ইসলাম খানসহস্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com