Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:৩৮ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে শিশুসন্তানের লাশ কোলে নিয়ে বিচার চাইলেন এক মা
২৪ March ২০২৬ Tuesday ১০:৪৮:৩০ AM
Print this E-mail this

ঝালকাঠিতে শিশুসন্তানের লাশ কোলে নিয়ে বিচার চাইলেন এক মা


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাওতিতা এলাকায় ভুক্তভোগী এক মা তাঁর ১৩ মাস বয়সী সন্তানের লাশ নিয়ে প্রেমিক হৃদয় ব্যাপারীর বিচারের দাবি জানিয়েছেন। 

আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা গ্রামে মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান। 

মানববন্ধনে বক্তারা জানান, ২০২১ সালে একই এলাকার হৃদয় ব্যাপারীর সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিভিন্ন সময় তাঁরা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হন। পরবর্তী সময় ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর হৃদয় ব্যাপারী আনুষ্ঠানিকভাবে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। কিন্তু ১৯ ফেব্রুয়ারি ২০২৫ সালে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে হৃদয় ব্যাপারী কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যান। পরে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে তিনি পালিয়ে যান। এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে একটি চাইল্ড হোমে পাঠান। 

ঘটনার খবর পেয়ে ওই নারী চাইল্ড হোমের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময় ডিএনএ পরীক্ষা ও আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ৯ মার্চ তিনি শিশুটিকে নিজের কাছে ফেরত আনেন। শিশুটি তখন অসুস্থ অবস্থায় ছিল এবং পরে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে অভিযুক্ত হৃদয় ব্যাপারীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। 

উল্লেখ্য, ৯ মার্চ ওই নারী হৃদয় ব্যাপারী ও আরও দুজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত হৃদয় ব্যাপারীর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com