Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ১০:৩৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে জ্বালানি সরবরাহ কমলেও পরিস্থিতি স্বাভাবিক
২৪ March ২০২৬ Tuesday ৫:৪১:২৫ PM
Print this E-mail this

বরিশালে জ্বালানি সরবরাহ কমলেও পরিস্থিতি স্বাভাবিক


আমাদের বরিশাল ডেস্ক:

বরিশাল বিভাগসহ পাশের দুই জেলায় জ্বালানি তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, বর্তমানে এই অঞ্চলে প্রতিদিন প্রায় আট লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। যদিও তা চাহিদার তুলনায় প্রায় ২০ শতাংশ কম।

বিষয়টি নিশ্চিত করেছে মেঘনা পেট্রোলিয়ামের সিনিয়র কর্মকর্তা আনিসুর রহমান।

বরিশাল বিভাগের ছয় জেলা এবং পার্শ্ববর্তী মাদারীপুর ও শরীয়তপুর জেলায় জ্বালানি তেলের এই বিশাল চাহিদা পূরণ করে রাষ্ট্রায়ত্ত তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা। মূলত এই তিন কোম্পানির ডিপো থেকেই প্রতিদিন পাম্পগুলোতে তেল সরবরাহ করা হয়।

​মেঘনা পেট্রোলিয়াম বরিশালের সিনিয়র কর্মকর্তা আনিসুর রহমান জানান, ‘বর্তমানে চাহিদার তুলনায় গড়ে ২০ শতাংশ কম তেল সরবরাহ করা হচ্ছে। যাতে সিন্ডিকেটের কবলে পড়ে কৃত্রিম কোন সংকট সৃষ্টি না হয়। তবে সরবরাহ কিছুটা কম হলেও মাঠ পর্যায়ে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।’

​বিভাগজুড়ে নিবন্ধিত পেট্রোল পাম্পের সংখ্যা শতাধিক। সরেজমিনে দেখা গেছে, পাম্পগুলোতে তেল নিতে আসা গ্রাহকদের মোটরসাইকেলে একবারে সর্বোচ্চ ৩শ’ টাকা এবং প্রাইভেটকার-মাইক্র‍োবাসে ১৫শ’ থেকে দুই হাজার টাকার জ্বালানি দেয়া হচ্ছে। তবে কোথাও সংকট বা দীর্ঘ সারি দেখতে পাওয়া যায়নি।

ডিপো কার্যালয়ের তথ্যমতে বরিশাল বিভাগ ও পাশের মাদারীপুর এবং শরিয়তপুরে প্রতিদিন ডিজেলের চাহিদা রয়েছে ৬ লাখ ৬০ হাজার লিটার, কিন্তু সরবরাহ হচ্ছে পাঁচ লাখ ৫০ হাজার লিটার। অকটেনের চাহিদা রয়েছে ৬০ লিটার, সরবরাহ রয়েছে ৫০ হাজার লিটার এবং পেট্রোলের চাহিদা রয়েছে দুই লাখ ৪০ হাজার লিটার। যার মধ্যে সরবরাহ হচ্ছে দুই লাখ লিটার।

এদিকে বরিশাল মহানগরীর কয়েকটি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, তাদের চাহিদার চেয়ে কিছুটা  কম তেল দেওয়া হচ্ছে। তবে ডিপো থেকে নিয়মিত তেল পাওয়ায় বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com