Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ২:১৩ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে নিখোঁজের ৩‌দিন পর নদী‌তে ভে‌সে উঠ‌লো আলি‌ফের মর‌দেহ
৩০ March ২০২৬ Monday ৫:১০:৫৩ PM
Print this E-mail this

ঝালকাঠিতে নিখোঁজের ৩‌দিন পর নদী‌তে ভে‌সে উঠ‌লো আলি‌ফের মর‌দেহ


অ‌মিত ব‌নিক অপু, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসল করতে নেমে আলিফ নামে ১৫ বছরের এক কিশোর নিখোঁজের তিনদিন পরে উদ্ধার হয়েছে।

শহরের কিফাইতনগর এলাকার গাবখান চ্যানেলে শনিবার দুপুর দেড়টা দিকে নিখোজ হলে সোমবার দুপুর সাড়ে ১২টায় এলাকাবাসী ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।

স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে মাদ্রাসার ছাত্র আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে।

শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে সে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে। তবে আলিফ সাঁতার জানতো না। আলিফ গোসল করতে নেমে ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধারে কাজে অংশ নেয়।

সোমবার দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে মুতদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।

সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, কিশোর নিঁখোজের তিনদিন পরে দেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বাড়ির আঙ্গিনায় রাখা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com