Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৪:৫৪ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » মানসিক ভারসাম্যহীন মায়ের গর্ভে ২৬ মার্চ জন্ম নেয়া শিশুটির নাম দেয়া হল মুক্তি, দত্তক নিলেন নিঃসন্তান দম্পত্তি
৩১ March ২০২৬ Tuesday ৫:১২:৫৮ PM
Print this E-mail this

মানসিক ভারসাম্যহীন মায়ের গর্ভে ২৬ মার্চ জন্ম নেয়া শিশুটির নাম দেয়া হল মুক্তি, দত্তক নিলেন নিঃসন্তান দম্পত্তি


অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসে একজন মানসিক ভারসাম্যহীন মায়ের গর্ভে জন্ম নেয়া শিশুটিকে উপজেলা শিশু কল্যান বোর্ডের মাধ্যমে এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হ‌য়ে‌ছে।

স্বাধীনতা দিবসে তার জন্ম, তাই তার নাম দেয়া হ‌য়েছে “মুক্তি”। মুক্তির গর্ভধা‌রিনী মায়ের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সে এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ। তার পরিবারের খোঁজ পাওয়া গিয়েছে।

তাকে আপাতত পরিবারের লোকজনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। একই সাথে ওই এলাকার উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে যাতে তাকে মানসিক হাসপাতালে প্রেরণ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এই সম্পূর্ণ সময়ে পূর্ণ সহযোগিতা করেছেন রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও অফিসার, আরএমও , অন্যন্য চিকিৎসকবৃন্দ ও উপজেলা সমাজ সেবা অফিসার, রাজাপুর।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com