Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৭:৩২ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
৩১ March ২০২৬ Tuesday ৭:৪৫:০৩ PM
Print this E-mail this

উজিরপুরে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ধামুরা বন্দরের পূর্বপাড়ে এ ঘটনা ঘটে।

আগুনে বাজারের দোকানি জাকিরের স্যানিটারি দোকান, মশিউরের পোল্ট্রি ফিডের দোকান, পরিমলের ফার্নিচারের দোকান, বাদলের স্টিলের দোকান, সুমনের বোট ও ফার্নিচারের দোকান এবং কবির হাওলাদারের স্টিল ও টাইলসের দুটি দোকানসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।


উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুর রশিদ জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তদন্ত করে আগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি।


এ দিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির হাওলাদার জানান, তার দোকানে নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল, যা সম্পূর্ণ পুড়ে গেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com